উৎসব মুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌরসভার ভোট গ্রহন চলছে। সকাল থেকে কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিত ছিল চোখে পড়ার মত। বেলা ১১টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। পৌরসভার মোট ভোটার ১৪৪৩১ পুরুষ ভোটার ৭০৭৩ ও মহিলা ভোটার ৭৩৫৮ জন। কেন্দ্রগুলিতে বয়স্ক ভোটার উপস্থিতি ছিল বেশ। কেহ আসছেন হুইল চেয়ারে, আবার কেহ আসছেন পরিবারের সদস্যদের সাথে। চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপুর্ণ পরিবেশ বিরাজ করছে কেন্দ্রগুলিতে। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিম জাহাঙ্গীর ও কাস্তে প্রতীকে এড, প্রশান্ত মন্ডল প্রতীদ্বন্ধীতা করছেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৪ জন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।